বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

কর্মস্থলে এখনও অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের সদর দফতর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।পরিসংখ্যান অনুযায়ী, গত ১ আগস্ট এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এর মধ্যে ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি সাত জন, পুলিশ সুপার দুজন, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচজন, পুলিশ পরিদর্শক পাঁচজন, উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট ১৪ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ৯ জন, নায়েক সাত জন এবং কনস্টেবল ১৩৬ জন রয়েছেন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গড়হাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত তিন জন। এছাড়া অন্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit