মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আশুলিয়ায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে নারীর মৃত্যু, আহত-২০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের সাথে অন্য দুটি কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এই সংঘর্ষট ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছেন।
নিহতের নাম রোকেয়া বেগম। তিনি গাইবান্দা জেলার সদর থানার গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী। রোকেয়া মাস্কট গার্মেন্টস কারখানায় সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতো। তবে তাৎক্ষনিকভাবে আহত অন্য শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি।শিল্প পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা পাশের অন্য দুটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এঘটনায় ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে মাস্কট গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত বলে ঘোষণা করেন। 
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশ, সেনাবাহীনিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit