মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ছুটির দিনেও স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে যোগদান

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : টানা ১৪ দিনেরও বেশি সময় ধরে চলা শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশী পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে ছুটির দিনেও শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন। ফলে কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সপ্তাহের প্রথম দুই দিন শনিবার ও রোববার অনেকটাই স্বাভাবিক ছিল।
সোমবার সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা বাদে সকাল থেকে কর্মচঞ্চল ও স্বাভাবিক শিল্পাঞ্চল আশুলিয়া। সরেজমিনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন। অনেকটা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করেছে বলে দেখা গেছে। 
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গত দুই দিন শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিল। সোমবার পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছে। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা বন্ধ রয়েছে। 
পুলিশ সুপার আরও জানান, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩ টি শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে ১ হাজার ৪ শত কল-কারখানায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি হওয়ায় বাকী কারখানাগুলো বন্ধ রয়েছে বলেও জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit