শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

টেইলর সুইফটকে আমি ঘৃণা করি বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পপ তারকা টেইলর সুইফটের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। সেই ক্ষোভ থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!’

এদিকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কামালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম টিভি বিতর্ক শেষ হওয়ার পরই ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন টেইলর সুইফট। তাতে কামালা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়ে সুইফট বলেন, ‘আমি ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’

টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কামালা হ্যারিসকে ভোট দিচ্ছি। কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। সুইফটের এ সমর্থন জানানোর পরই বুধবার প্রতিক্রিয়া জানান রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, আমি কখনোই টেলর সুইফটের ভক্ত ছিলাম না.. তিনি খুবই উদারপন্থি। তিনি সবসময় একজন ডেমোক্রেটকেই সমর্থন করেন এবং তাকে এর জন্য সম্ভবত মূল্য দিতে হবে। এদিকে কামালা হ্যারিসকে সমর্থন দেয়ার জন্য টেইলর সুইফটকে নিয়ে উপহাস করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক।

এক্স-এ একটি পোস্টে ইলন মাস্ক সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে লেখেন, ‘ভালোই টেইলর.. তুমি জিতেছ..আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালগুলোকে জীবন দিয়ে পাহারা দেব।’

 
টেইলর সুইফট এর আগেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানিয়েছিলেন টেইলর। ওই বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি।

 
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit