শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

চমক নিয়ে ফিরছেন ইমরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমায় অভিনেতা ইমরান খানের উত্থান হয়েছিল অনেকটা উল্কার গতিতে। তার অভিনীত ‘জানে তু ইয়া জানে না’, ‘কিডন্যাপ’ ছবি এখনও দর্শকের মনে গেঁথে আছে। এছাড়াও ‘কাভি কাভি আদিতি’ গানের সেই এক প্রেমিক ছাত্রের চরিত্র এখনও স্মরণ করেন দর্শকেরা। কিন্তু হঠাৎ কী হল এই অভিনেতার, ২০১৪ সালের পর থেকে আর পর্দায় দেখাই গেল না তাকে!

ইমরানের ক্যারিয়ার এত দ্রুতই মুখ থুবড়ে পড়বে, তা কেউই ভাবেনি আগে। একটা সময়ে এসে অভিনয় ছেড়ে বিনোদন জগৎ থেকে বহুদূরে সরে যান তিনি। সেও আজ প্রায় ১০ বছর হতে চললো। যদিও সামাজিক মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় তাকে।

টুকটাক নিজেদের অনুরাগীদের সঙ্গে সামান্য কথাবার্তা বলেন ইমরান। কিন্তু সেই অবসর এবার কাটাতে চলেছেন তিনি! সবাই কে চমক দেখাতে নায়ক হয়েই ফিরছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের খবর, নিজের ‘কামব্যাক’-এর জন্য ওটিটিকে বেছে নিয়েছেন ইমরান। জানা গেছে, একসময় যে ঘরানার ছবির জন্য বেড়ে গিয়েছিল তার ভক্তের সংখ্যা, সেই মিষ্টি প্রেমের ছবির গল্পেই আবার দেখা যাবে ইমরানকে। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম, যিনি ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ ছবিটি তৈরি করেছিলেন। 

সূত্রের খবর, এই ছবি ইমরান অভিনীত চরিত্রটি তার বাস্তব বয়সের সঙ্গে মানানসই। আর গল্পটাও নাকি এমন যেখানে ইমরানের অভিনয়ের শক্তিশালী দিকগুলো ভালো করে ফুটে উঠবে। তবে এখানেই চমকের শেষ নয়। সেই সূত্র আরও জানিয়েছে, ওই ছবির প্রযোজকের দায়িত্বে রয়েছেন আমির খান। সম্পর্কে ইমরানের মামা আমির, যার হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ইমরান। আমিরের প্রযোজনা সংস্থায় তৈরি ছবি ‘জানে তু ইয়া জানে না’-য় আত্মপ্রকাশ করে রাতারাতি তরুণীদের ‘হার্টথ্রব’ হয়ে উঠেছিলেন তিনি। এদিকে জল্পনা, এই ওয়েব ছবিতে নাকি একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit