মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবিতে শাহবাগ অবরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে তারা শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।

হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। তারপর শাহবাগ মোড়ে অবরোধ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আট দফার দাবিতে আন্দোলন শুরু করেন। অবরোধকারীদের ভাষ্য, অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা। তবে দাবি না মানায় আবারও তারা শাহবাগ মোড়ে অবরোধ করেন।

বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে একটি অংশ বিকাল সোয়া চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। তার কিছুক্ষণ পর সনাতন অধিকার আন্দোলনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব থেকে আরও একটি অংশ শাহবাগে এসে যোগ দেয়।

সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে- সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit