মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আগামীকাল থেকে কর্মস্থলে যোগদানের আহবান-বিজিএমইএ’র সভাপতি 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল বিভেদ ভুলে আগামীকাল থেকে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগদান দিতে আহবান করলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। শুক্রবার বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান নৈরজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় জামগড়া এলাকায় শ্রমিক জনতার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই আহবান জানান তিনি। 
বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, গত এক বছরে প্রায় ২৭০ টা কারখানা বন্ধ হয়ে গেছে নানা সমস্যার কারণে। বাংলাদেশের অর্থনীতি টিকে আছে গার্মেন্টস শিল্প এবং আমাদের প্রবাসীদের রেমিট্যান্সের উপর। তাই এই ক্রান্তিকালে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়ে যারা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করে দেশকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অলরেডি আমাদের দেশ থেকে ১০ থেকে ১৫ পার্সেন্ট অর্ডার শিফট করেছে অন্যদেশে।
তিনি আরও বলেন, আমাদের সবাইকে হাতেহাত মিলিয়ে এই সাময়িক দূর্যোগের সময় ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে। অতীতেও আমরা যেভাবে সমস্ত সমস্যা অতিক্রম করে বাংলাদেশ আজকে এখানে এসেছে, আজকে বাংলাদেশের নতুন করে ঘুরে দাঁড়ানোর সময়ে আমি বিজিএমইএর সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই আপনারা সবাই সহযোগিতা করেন আমরা কালকে থেকে যেন কাজে যোগ দেই।
সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে বিতারিত হবার দেশের বিভিন্ন এলাকায় যারা মামলা খেয়েছে তাদের মধ্যে অনেকেই সে এলাকা থেকে পালিয়ে এসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পালিয়ে রয়েছে। গার্মেন্টসের এই অসন্তোষের পেছনে এই সমস্ত লোকেদের এক ধরনের হাত আছে এবং তারা নেপথ্যে কলকাঠি নারছে। তাই আমি ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বলবো আপনারাও খেয়াল করেন যাদেরকে আপনারা চিনেন না তারা এলাকায় কি করে তাদেরকে আপনারা প্রশ্ন করেন, তাদের পরিচয় নিশ্চিত করেন। আপনারা এই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন। 
তিনি আরও বলেন, আমি ডা. দেওয়ান সালাউদ্দীন দুইবারের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে বলতে চাই, যদি আমাদের ব্যাপারে কোন অভিযোগ গোয়েন্দা সংস্থা, পুলিশ বা সেনাবাহিনীর কাছে থাকে আপনারা যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করেন আমি কারো জন্য কোন রিকোয়েস্ট করবোনা।
এ-সময় সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামীম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য একে আজাদ, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব,  আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মুন্সী, আশুলিয়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক এসএম কিসমত আলী, থানা যুবদল নেতা মোঃ রিপন শিকদার সহ স্থানীয় প্রায় কয়েক হাজার বাড়ির মালিক ও পোশাক কারখানার শ্রমিকগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit