বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

‘আমরা দুঃখিত, কিন্তু এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকদের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের জনগণকে অগ্রাধিকার দিয়ে ইলিশ সরবরাহ করা হবে, ভারতের চেয়ে দেশের মানুষের প্রয়োজনই আগে বিবেচিত হবে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, “আমরা দুঃখিত, কিন্তু এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না। এটি একটি মূল্যবান মাছ এবং আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ বেশিরভাগ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। যা দেশে থাকে, তা অনেক দামে বিক্রি হয়। আমরাও দুর্গোৎসব পালন করি এবং আমাদের জনগণও ইলিশ খেতে পারে।”

ফরিদা আখতার আরও বলেন, ইলিশ নিয়ে ভারতের কোনো উদ্বেগের প্রয়োজন নেই। যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের উচিত তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা।

প্রসঙ্গত, বন্ধুত্বের প্রতীক হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তবে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার সেই উদ্যোগের সমালোচনা করে বলেন, “ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ভালো সম্পর্কের নামে এভাবে ইলিশ পাঠানো উচিত হয়নি। এতে দেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হয়েছে।”

দুর্গাপূজার সময় ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা বাড়ে, এবং ইলিশকে পূজার অন্যতম উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো হবে না, যার ফলে কলকাতায় ইলিশের দাম বাড়তে পারে এবং পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন তারা।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit