মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পুলিশের আর অপেশাদার আচরণের সুযোগ নেই: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : দায়িত্ব পালনের সময় পুলিশের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই এবং কোনো ধরনের শিথিলতা বা অপেশাদার আচরণের সুযোগও নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান। 

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণে সবসময় বিনয়ী হতে হবে। দায়িত্ব পালনের সময় পুলিশের পোশাক, উপস্থাপনা, সেবা এবং দৃঢ়তায় তাদের পেশাদারিত্বের মান তুলে ধরতে হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। এই ইউনিটের দায়িত্ব কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া এবং দূতাবাস এলাকা ও কূটনীতিকদের বসবাসস্থলের আইনশৃঙ্খলা রক্ষা করা। কূটনীতিকদের নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে এবং কোনোভাবেই এমন আচরণ করা যাবে না, যা দেশের ভেতরে বা বাইরের পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

কমিশনার আরও বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং কঠিন সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে, যাতে জনগণ পুলিশকে তাদের বন্ধু হিসেবে ভাবতে পারে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ নূরে আলম।

সভায় কমিশনার ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দানকারীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী ও আহত পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit