বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বৃষ্টিতে পরিত্যক্ত; ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম চার দিনের খেলা আগেই পরিত্যাক্ত হয়েছিল। একই কারণে এবার পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যাক্ত হলো। সবমিলিয়ে পাঁচদিনেও কোনো বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে।

গ্রেটার নয়ডায় বেশ কয়েকদিন ধরেই অতি বৃষ্টিপাত হয়েছে। মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটের মান উপযোগী হলেও ভারত সেখানে নিয়মিত না খেলায় ভঙ্গুর পানি নিষ্কাশন ব্যবস্থা ও আউটফিল্ড। যার ফলে কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই সেখানে ম্যাচ চালানো প্রায় অসম্ভবপর হয়ে উঠে। এবারের টেস্ট অন্তত সেটারই প্রতিচ্ছবি।

মাঝে রোদে দেখা গেলেও আউটফিল্ডের অবস্থা করুণ হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়ে উঠেনি। মাঠ কর্মীরা অবশ্য নিজেদের চেষ্টার কমতি রাখেননি একটুও। ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টার পাশাপাশি আউটফিল্ডের ভেজা অংশের ঘাসের ব্লক তুলে নতুন ব্লকও বসানো হয়েছে। এত কিছুর পরও টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

এবারই প্রথমবারের মতো এশিয়ার মাটিতে বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যাক্ত হলো কোনো টেস্ট। ১৯৩৩ সালের পর এশিয়াতে ৭০০ এর বেশি টেস্ট হলেও আগে কখনো এমন ঘটনা ঘটেনি।

১৯৯৮ সালে পাকিস্তানের ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। সেবার অবশ্য বৃষ্টির কারণ নয়, পরিত্যক্ত হয়েছিল ঘন কুয়াশার কারণে।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit