বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০

হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নেবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান রিপাবলিকান এই প্রার্থী।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।

প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাঁর বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

গত মঙ্গলবার তাঁর সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক হয়। আর এ বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায়, অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবারও বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা।

ট্রাম্পও বলেছিলেন, প্রস্তুত তিনি। তবে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করে বসেন, উগ্র-বামপন্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে বিরুদ্ধে তিনিই জিতেছেন। যদিও সিএনএনের জরিপ বলছে, বিতর্কে কমলার পয়েন্ট ৬৩ আর ট্রাম্পের ৩৭।

এর দু’দিন পর কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে অংশ নিবেন না বলে জানান ট্রাম্প।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit