সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় আনা হলো নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল। এই বিলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল ২০২৪’।

মঙ্গলবার এই বিলটি বিধানসভায় উত্থাপন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এরপর বিলটি নিয়ে বিধানসভায় আলোচনা হয়। আলোচনায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিশেষে সর্বসম্মতভাবে তা বিধানসভায় পাস হয়।

একে ‘ঐতিহাসিক বিল’ হিসেবে আখ্যায়িত করে মমতা ব্যানার্জি বলেন, আমি চেয়েছিলাম কেন্দ্রীয় সরকারই এই আইনটা আরও শক্তিশালী করুক। কিন্তু ওরা বিচার চায় না, এই ধরনের ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে। সেই কারণেই দ্রুত বিচারের জন্য ‘ভারতীয় ন্যায় সংহিতা’র ৬৪(১), ৬৪(২) ৬৬, ৭০, ৭১, ৭২ ও ৭৩ নম্বর ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনার অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি।

গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী ডাক্তারী ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগ ওঠে। এরপরই ন্যায় বিচার এবং ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে গত প্রায় তিন সপ্তাহ ধরে আন্দোলন প্রতিবাদ এবং বিক্ষোভে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এমন পরিপ্রেক্ষিতে বিধানসভায় ধর্ষণবিরোধী আইন আনল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, এই বিল পাস হওয়ার পর রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল পাস করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সই করার পর তা আইনে পরিণত হবে। আর আইন পাস হলে তা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য একে আগামী দিন মডেল করে রাখবে।

এদিকে, এই বিল নিয়ে আলোচনার মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দুর অভিযোগ, আপনারা আরজি করের ক্ষেত্রে প্রমাণ লোপাট করেছেন। আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে তবে কার্যকর হবে। তাই দফা এক, দাবি এক-মুখ্যমন্ত্রীর পদত্যাগ।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit