বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

৫ উইকেট নিলেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারে’র হয়ে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। পরে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও দ্বিতীয় ইনিংসে আবারও বল হাতে ঝলক দেখিয়েছেন, নিয়েছেন ৫ উইকেট। টাইগার অলরাউন্ডারের তোপে ২২৪ রানে থেমেছে সমারসেট ইনিংস।

এদিকে চারদিনের ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে সমারসেট। প্রথম ইনিংসে ৩১৭ রানে থামে তারা। জবাবে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে ৩২১ রান তুলে থামে সারে। ৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে গুটিয়ে গেছে সমারসেট। জয়ের জন্য সাকিবদের লক্ষ্য দাঁড়িয়েছে ২২১ রান। হাতে দিনের বাকি সময়।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে সমারসেট। ষষ্ঠ ওভারে সাফল্য এনে দেন সাকিব। অর্খি ভোগানকে ফেরান। তৃতীয় দিনে ফেরান আরও তিন ব্যাটার টম অ্যাবল, লুইস জর্জি, জেমস রিওকে। দশম উইকেট জুটিতে ৭১ রান তোলেন ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টন। চতুর্থ দিনে জুটি ভেঙে সমারসেটকে দিনের শুরুতেই থামান সাকিব। টম ব্যান্টনকে ফেরান।

এদিকে দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করেছেন সাকিব। ১ মেডেনসহ ৩.২৫ ইকোনমি রেটে ৯৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে সাকিবের উইকেট হল ৯টি। ব্যাটে নেমে প্রথম ইনিংসে ২৪ বলে ১২ রান করেন টাইগার তারকা।

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit