বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্র সংস্কারে ৬ টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সফর রাজ হোসেনকে। তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সফর রাজ হোসেনের পরিবর্তে ভুলবশত সফররাজ চৌধুরী বলা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit