শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি মালিতে গুপ্তচরবৃত্তি, ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস মমতার তৃণমূলের নতুন কমিটি, স্বপদেই বহাল অভিষেক কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই: মান্না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। নয়তো এই স্বৈরাচারী কাঠামো ভাঙবে না। রাজনীতিতে আগের মতো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন নিজেদের জায়গায় সফল ছিলাম কিন্তু দেশ গড়া রাজনীতিবিদদের ব্যাপার। এখানে আমাদের অভিজ্ঞতা নেই। তাই এখানে তাদের সময় লাগতে পারে। রাজনৈতিক সরকার হলেও তো এখানে সময় লাগবে।

মান্না বলেন, চাষাঢ়ায় যেই জ্যাম৷ ট্রাফিক পুলিশ পাশে বসে আছে। তাদের কোনো বিকার নেই। তারা ভয় পায়, কিছু বললে জনগণের রোষানলে পড়বে। বিগত সরকার পুলিশ দিয়ে যে অত্যাচার করেছে এটা তারই ফল। আমরা মনে করি রাজনৈতিক দলের উচিত এখন পরিবর্তনের ধারাটাকে বোঝা এবং নিজে পরিবর্তিত হওয়া।

তিনি আরও বলেন, এত বড় ঘটনা ঘটাল শিক্ষার্থীরা৷ রাজনৈতিক দলগুলো এটা করতে পারেনি। আমরা লাখো লোকের সমাগম ঘটিয়েছি। কিন্তু পুলিশের দমনের মুখে তারা চলে গেছে। কিন্তু ছাত্ররা সাহস দেখিয়েছে। এই সাহস দেখিয়েই তারা জিতেছে।

তিনি বলেন, এবারের আন্দোলনের সঙ্গে অতীতের আন্দোলনের মিল নেই। এখানে কোনো নেতৃত্ব নেই, কোনো স্ট্রাকচারই নেই। এটা কালচারাল ফাইট। এটা না বুঝলে সমস্যা হবে। এই পরিবর্তন আমাদের বুঝতে হবে।   আমরা সরকারকে সহযোগিতা করবো। কিন্তু সরকার ভুল করলে সমালোচনাও যেন করতে পারি, সেই পরিবেশ তৈরি হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit