মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজভবন অভিযানের সময় শিক্ষার্থীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের একদিন পরই মণিপুরের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য আসামে চলে গেছেন। স্থানীয় কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। চলমান পরিস্থিতির জেরে মণিপুর বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্নাতকোত্তর এবং স্নাতক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার সকাল দশটায় মণিপুরের গভর্নর আসামের গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। রাজ্যটির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় ঘটনা ঘটছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। তার জেরে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয়। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকেই এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। 

গতকাল কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কিউএনবি/নিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit