মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

কাজে ফিরেছে শ্রমিকরা; শান্ত শিল্পাঞ্চল

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : লাগাতার শ্রমিক অসন্তোষের পর কাজে ফিরেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা। এই অঞ্চলে ৪৫টি কারখানা বাদে অন্যান্য কারখানার শ্রমিকদের কাজে যোগদানের মাধ্যমে উৎপাদন শুরু হয়েছে। ফলে পোশাক খাতে ফিরে এসেছে এক প্রকার স্বস্তি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই অঞ্চলের কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সোমবার (৯ই সেপ্টেম্বর) চেয়ে মঙ্গলবারে (গতকাল) পরিস্থিতি ছিলো স্বাভাবিক। 

মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার জিরাবো, জিরানী বাজার, গোহাইলবাড়ি, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া ও বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছে। এছাড়া এখন পর্যন্ত বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা যায়। আলোচনা ফলাফল হলে এসব কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে বলেও আরো জানা যায়। 
বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা মঙ্গলবার খোলার কথা ছিল। প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪৫ টির মত কারখানায় শ্রমকিরা মালিক পক্ষের সাথে আলোচনা করছেন। আলোচনায় সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতেই উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে শিল্পপুলিশ। 
শ্রমিকসূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিছু কিছু কারখানা এখনো খুলে দেওয়া হয়নি। গেটে এখনো বন্ধের নোটিশ টাংগানো রয়েছে। তবে এসব কারখানার শ্রমিকরা আন্দোলন না করে বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিক পক্ষের সাথে আলোচনা করে কাজে ফিরবেন বলে জানিয়েছেন। শ্রমিকরা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। বেশিরভাগ কারখানায় শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। ফলে কারখানায় কাজ পুরোদমে চলছে।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল থেকে কারখানাগুলোতে স্বতস্ফুর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। প্রায় ৪৫ টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করছে। কিছু কিছু কারখানা নিরাপত্তাহীনতার কথা বলে কারখানা সাধারণ ছুঁটি ঘোষণা করেছেন। বাকি সব কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যেসব কারখানা সাধারণ ছুঁটি ঘোষণা করা হয়েছে, সেসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। অতীতের চেয়ে মঙ্গলবার শিল্পাঞ্চল আশুলিয়া অনেকটাই শান্ত। 
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করেছে। প্রায় সব কারখানায় কাজ চলমান আছে। প্রায় ৪৫ টি কারখানায় দাবি দাওয়া নিয়ে অভ্যন্তরিণ কোন্দল বা কারখানা কর্তৃপক্ষের সাথে মিল না হওয়ায় এখনও তাদের কারখানায় কাজ শুরু করতে পারেনি। পুলিশ জানান, সোমবারের চেয়ে এখন পর্যন্ত উৎপাদন ভাল অবস্থায় রয়েছে।
বাইরে কোন ধরণের বিশৃঙ্খলা করার সুযোগ আমরা দিচ্ছি না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, শিল্পপুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছেন। চতুর্দিকে মোবাইল পেট্রল টিম গুলো চলমান আছে। একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা সক্রিয় রয়েছেন, কোন ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে তার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit