শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

‘বিশ্বকাপ জিততে নেইমারকেই লাগবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনো ২০ মাসেরও বেশি সময় বাকি। চলছে বাছাই পর্ব, এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি দলগুলোও। এখনই আসন্ন বিশ্বকাপ নিয়ে ভাবছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাইতো দলটির তারকা ফরোয়ার্ড রদ্রিগো মনে করছেন, ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে তাদের নেইমারকে লাগবে।

জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী এই উইঙ্গার শুক্রবার (৬ সেপ্টেম্বর) ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে গোল করে জেতান ব্রাজিলকে। বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের পর জয় পেয়েছে দরিভাল জুনিয়রের দল।

দীর্ঘ দিন ধরে চোটে ভুগছেন নেইমার। এখনও তার দলে ফেরা হয়নি। এমতাবস্থায় নেইমারকে নিয়ে রদ্রিগো বলেছেন, ‘তিনি আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব কতটা অনুভূত হয়, সেটা সবাই জানে। বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই, আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাকে যত দ্রুত সম্ভব (দলে) চাই।’

রদ্রিগো জানান, নেইমারের সঙ্গে তার নিয়মিতই যোগাযোগ হয় এবং ৩২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে তিনি নিজের আদর্শ খেলোয়াড়ের চোখে দেখেন, ‘আমরা সব সময় একে অপরকে বার্তা দিই। তিনি দলের অনুশীলনে ফিরবেন। তিনি অসাধারণ এক সতীর্থ। এমন একজন মানুষ, যার বিষয়ে কারও মুখে বাজে কথা শুনলে খারাপ লাগে। তিনি সব সময়ই আমাকে বার্তা পাঠান, সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি। এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমার আদর্শ।’

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হারের পর ইকুয়েডরের বিপক্ষে জিতেছে ব্রাজিল। এই জয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। ৭ ম্যাচে ব্রাজিলের ১০ পয়েন্ট। বুধবার (১১ সেপ্টেম্বর) আসুনসিওনে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। 

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit