বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে : হাসান আরিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, ‘সাধারণ মানুষের সেবক না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে। সবার দাবি সংস্কার, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে।’

সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্র-জনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।’

এ সময় ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়।

তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণা বাড়াতে হবে।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit