শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দিল্লির বক্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা-ই নেই।

রবিবার দুপুরে নিয়মিত প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ কথা বলেছেন, সেটা আমরা দেখবো। তবে, ইসরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত। তবে, বাংলাদেশ এখনই এটার কোন প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইবো।

এসময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না। তবে, কিছু ঢুকে পড়ছে। বড়সর জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে। পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit