বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম

সংসারের জন্য নিজেকে হারিয়ে ফেলতে চাননি ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : তারকাদের প্রেম, বিয়ে, সংসার নিয়ে রটনা চলতেই থাকে। ক্যারিয়ার তৈরিতে ব্যস্ত উচ্চাকাঙ্খী নায়ক-নায়িকার প্রেম ভাবনা, বিয়ে কখন করবেন, সংসার-বিচ্ছেদ এসব নিয়ে ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্ন থাকে। সংসারে প্রবেশের পর অনেকের ক্ষেত্রেই ক্যারিয়ারে ভাটা পড়তে দেখা যায়।

বিয়ের আগে ও পরে এসব প্রশ্নের উত্তর দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যেখানে তিনি বলেছিলেন, বিয়ে করবেন, মাতৃত্বও উপভোগ করতে চান, তবে সংসারে নিজেকে হারিয়ে ফেলতে চান না। অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই পুরোনো এক ভিডিওতে ঐশ্বরিয়ার কিছু কথা আবার সামনে এসেছে। যেখানে বিয়ে নিয়ে কথা বলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

সেই ভিডিওতে দেখা যায়, ২১ বছর বয়সি ঐশ্বরিয়াকে বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তখনও অবিবাহিত ঐশ্বরিয়া।নায়িকা জানান, তিনি বিয়েতে বিশ্বাস করেন। ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। তবে সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবেন তিনি। বিয়ের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন ঐশ্বরিয়া। 

ঐশ্বরিয়া জানান, শুধু বিয়ে নয়, বিয়ের দিনটাও তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে উঠবে। মাতৃত্ব উপভোগ করতে চান বলেও জানান। ২০০৭-এ অভিষেকের সঙ্গে সাত পাঁকে বাঁধা পরেন ঐশ্বরিয়া। বিয়ের পরে আরেক সাক্ষাৎকারে আবারও বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তিনি। 

তাকে প্রশ্ন করা হয়েছিল, সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে দূরে সরে যাবেন? অভিনেত্রীর উত্তর ছিল, তিনি সন্তানধারণের অপেক্ষা করছেন, কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান। তবে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, পরিবার বা সংসারের জন্য কখনোই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit