শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

আমের মক্কী একাই এক শ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডই তাঁর নেশা। যেকোনো দুর্যোগে অথবা কোনো সংকটে ঝাঁপিয়ে পড়েন একঝাঁক বন্ধুকে সঙ্গে নিয়ে। নাওয়া-খাওয়া ভুলে কাজ করতে থাকেন, চালাতে থাকেন নানা তৎপরতা। ফেনীর পরিচিত মুখ আমের মক্কী।

বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলায় হলেও কাজ করেন পুরো জেলায়। স্বেচ্ছাসেবী সংগঠক ও বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সদস্য আমের মক্কী এবারও ছিলেন সক্রিয়। বন্যা শুরুর কয়েক দিন নিজের মা, বোন, স্বজনদের উদ্ধার নিয়ে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের সবাইকে আত্মীয়দের বাসায় রেখে নেমে পড়েন মাঠে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে দলবল নিয়ে খিচুড়ি রান্না করে বিলাতে থাকেন বিভিন্ন এলাকায়। নোয়াখালীর বন্যাকবলিত এলাকায়ও নিয়ে যান রান্না করা খাবার। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে আসা ত্রাণের গাড়ির সঙ্গে স্বেচ্ছাসেবী থেকে এসব বিলি-বণ্টন করেন।

আমের মক্কী বলেন, ‘এসব কাজ করতে অনেক ভালো লাগে, তাই কিছু না কিছু করি।’ প্রায় অর্ধশত কর্মী তাঁকে এসব কাজে সহযোগিতা করেন। অনেকে পাঠান অনুদান। তিনি বলেন, ‘যত দিন বেঁচে থাকব, এমন তৎপরতা আমি চালিয়েই যাব।’

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit