রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে কার বেতন কত হবে, যেভাবে হিসাব করবেন মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি খাবারের পর এক টুকরো আনারস হতে পারে হজমের সহায়ক সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেফতার দেখানো হয়েছে। এই হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য জানান ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার শাহজাহান খানকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধানমন্ডি মডেল থানার ওসি। এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা বলে বলে জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit