মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

যৌথ অভিযানকে স্বাগত জানিয়ে যা বলছে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজ থেকে একটি পোস্ট করে অভিযানকে স্বাগত জানানোর বার্তা দেওয়া হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ‘অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে যৌথবাহিনীর অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারা দেশে নৈরাজ্য করছে অপরাধীরা, জনগণের স্বার্থেই তাদের নিবৃত করা অতিপ্রয়োজনীয়। তবে এই অভিযান চলাকালে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয়, তার দিকে বিশেষ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের শত শত থানা লুটের সাথে জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের ভিডিও ফুটেজ, বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রকাশিত। তাদেরকে আইনের যথাযুক্ত প্রয়োগে অবশ্যই গ্রেফতার করতে হবে। কিন্তু সেই সব রাজনৈতিক দলের সদস্যরাই যদি যৌথবাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তবে এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে।

কারণ তারা টার্গেট করবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে, এমনকি নিজের দলের প্রতিপক্ষকেও। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্টরা অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন, কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয়, যে বিষয়েও নজর রাখবেন। আমরা চাই, মাদক ও অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit