সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের নৌকা ভাড়া ফ্রি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর খেয়াঘাটগুলোতে যে কোনো শিক্ষার্থীদের জন্য খেয়া নৌকার ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। ১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা কোথাও বেড়াতে গেলে অর্ধেক ভাড়া দিতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাঁচটি ট্রিপে এ নিয়ম কার্যকর হবে। ঘাটে টোলসহ ভাড়ার তালিকা উন্মুক্ত স্থানে লাগতে বলা হয়েছে। সম্প্রতি এক সভায় বগুড়া জেলা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিকালে বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ এ তথ্য দিয়েছেন। বগুড়া জেলা পরিষদ ও স্থানীয় সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলায় কালিতলাসহ কয়েকটি খেয়াঘাট রয়েছে। এসব ঘাট দিয়ে নৌকায় প্রতিদিন হাজারও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ বিভিন্ন এলাকার বাড়িঘর, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। এতদিন শিক্ষার্থীদের নৌকা ভাড়া দিতে হতো। ভাড়া নিয়ে মাঝিদের সঙ্গে বাগবিতণ্ডা হতো।

গত ২৮ আগস্ট জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সভায় সারিয়াকান্দির এসব খেয়াঘাট দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ১২ বছরের অধিক বয়সের শিক্ষার্থীরা নৌকায় কোথাও বেড়াতে গেলে তাদের অর্ধেক ভাড়া দিতে হবে। আগে জেলা পরিষদ থেকে ইজারা দেওয়া ঘাটগুলোতে নৌকায় দিনে তিনটি ট্রিপ চলমান ছিল। এখান থেকে সকাল ৯টা, বেলা ১১টা, বেলা ১টা, বিকাল ৩টা ও বিকাল ৫টায় ট্রিপ পরিচালনা করা যাবে। তবে এ সময় জনগণের চাহিদার সঙ্গে সমন্বয় করা যাবে।

এছাড়া যাত্রীদের সঙ্গে ব্যবহার ও খেয়াঘাট সুষ্ঠুভাবে পরিচালনা বিষয়ে ইজারাদার তার নিযুক্ত কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডের জন্য ইজারাদার দায়ী থাকবেন। টোলসহ নৌকার ভাড়া উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে। ঘাটের ইজারাদার শাহজাহান আলী মোল্লা জানান, জনস্বার্থে ও শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়া জেলা পরিষদের নেওয়া সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ জানান, সারিয়াকান্দিতে খেয়াঘাট বড় ও বেশি হওয়ায় আপাতত সেখানে শিক্ষার্থীদের খেয়া নৌকা ভাড়া ফ্রি করা হয়েছে। জেলার অন্যান্য ঘাটের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জেলা পরিষদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে তদারকি অব্যাহত রাখা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit