বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

শোয়েব আখতারের শহরে নাহিদ রানার গতির ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করেছেন ডানহাতি এই পেসার। যা কি না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল করার রেকর্ড।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই কীর্তিতে নাম লেখান নাহিদ রানা। এদিন শুরু থেকেই গতির ঝড় তুলতে থাকেন এই বোলার। শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল ও আবরার আহমেদের উইকেট তুলে নেন বাংলাদেশি এই পেসার। অল্পের জন্য ফাইফার মিস করেছেন তিনি।
 
২১ বছর বয়সী পেসারের ক্যারিয়ারে এটি তৃতীয় টেস্ট। চলতি বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। শুরুতেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তিনি। গতিতে মুগ্ধ করেছেন সবাইকে। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট।
 
আর চলতি সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ওই ম্যাচে তিনি নিয়েছেন ১ উইকেট। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেয়ার আগে প্রথম ইনিংসে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শিকার ১১ উইকেট।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit