মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

আখাউড়ায় প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ঢেউ টিন বিতরণ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ১নং মনিয়ন্দ ও ৩নং মোগড়া ইউনিয়নে আইড়ল, খলাপাড়া এলাকায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবার ও মারাত্মক কিডনি রোগে আক্রান্ত একটি পরিবারে এবং কর্মক্ষম একজন রিক্সা চালকের পরিবারের মাঝে ঘর তৈরীর জন্য দুই বান্ডেল করে ডিউটির বিতরণ করা হয়েছে। এ সময় মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 
সংগঠনের সদস্যদের পক্ষ থেকে জানা গেছে, আইড়ল গ্রামের ধন মিয়া’র ছেলে মোঃ ইয়াছিন মিয়া দীর্ঘদিন যাবত মারাত্মক কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, সম্প্রতি সৃষ্ট বন্যায় হাওড়া নদীর পানির স্রোত তার পরিবারের ব্যবহার করা রান্নাঘর ও শৌচাগার ভেঙে নিয়ে গেছে। কর্মক্ষম এই ব্যক্তির পরিবারেকে এগুলো মেরামতের জন্য তাকে সংগঠনের পক্ষ থেকে ৬ ফুট দৈর্ঘ্যের দুই বান্ডেল ঢেউ টিন উপহার দেওয়া হয়। 
অন্যদিকে খলাপাড়া গ্রামের কর্মক্ষম বৃদ্ধ রিক্সা চালক মোঃ আজিজুর রহমানের ভেঙ্গে যাওয়ার রান্নাঘর মেরামতের জন্য ৯ ফুট দৈর্ঘ্যের দুই বান্ডেল ঢেউটিন উপহার হিসেবে প্রদান করা হয়। অন্যদিকে খলাপাড়া ভূঁইয়া বাড়ি এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে বাড়িঘর ধ্বংস হওয়া দুটি পরিবারকে ৯ ফুট দৈর্ঘের দুই বান্ডেল করে টিন উপহার হিসেবে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও মনিয়ন্দ এলাকার একটি দরিদ্র পরিবারকে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 
খোঁজ নিয়ে জানাগেছে, মনিয়ন্দ এলাকার ভালো মনের বেশ কয়েকজন প্রবাসীদের দ্বারা সৃষ্ট এই মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রবাসী ভাইদের কস্টার্জিত আর্থিক সহায়তায় সুনামের সহিত পরিচালিত হচ্ছে। সংগঠনটি ২০২০ইং সালে স্থাপিত হওয়ার পর থেকে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের চিকিৎসাতে অর্থ সহায়তা প্রদান সহ করোনাকালীন সময়ে মনিয়ন্দ ও আশপাশের এলাকায় দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করে এটি সকলের মনে জায়গা করে নিয়েছে। 
এ ধরনের মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রবাসী ভাইদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit