শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

কিম জং-উনকে এবার ২৪টি ঘোড়া উপহার দিলেন পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা (আর্টিলারি শেল) দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। এবার কিম জং-উনকে ২৪টি ‘শুদ্ধজাত’ ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

কিম জং-উন ঘোড়া চালাতে পছন্দ করেন। বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে। ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে। এতে দেখা যায়, খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন। তার পরনে সেনা ট্রাউজার, গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস।

গত জুনে পিয়ংইয়ং সফরে যান পুতিন। তখন কিম জং-উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। উপহারের তালিকায় আরও ছিল একটি টি–সেট ও অ্যাডমিরাল ড্যাগার।

এ সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে এক জোড়া পুংসান জাতের কুকুর উপহার দেন কিম জং-উন। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়। পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা। পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পান তিনি।

এদিকে গত আগস্টে কিম জং-উনের জন্য ৪৪৭টি ছাগল উপহার পাঠান পুতিন।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit