শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

গেইলের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : দিল্লি প্রিমিয়ার লিগে বিরল নজির গড়েছেন আয়ুষ বাদোনি। নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিপক্ষে ১৯টি ছক্কা মেরে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। ৫৫ বলে ১৬৫ রান মানে স্ট্রাইক রেট ছিল ৩০০। ঘরোয়া ক্রিকেটের মৌসুমের শুরুতেই ফর্মের তুঙ্গে এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 

এক ইনিংসে ক্রিস গেইলের সর্বোচ্চ ছয় মারার রেকর্ড ভেঙে দেন আয়ুষ বাদোনি। এর আগে গেইল ১৮টি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। সেই নজির টপকেই ১৯টি ছয় এক ইনিংসে মারলেন আয়ুষ বাদোনি। রেকর্ড ভাঙার পর আয়ুষ বাদোনি বলছেন, রেকর্ডের কথা তিনি খেলার সময় মাথায় ছিল না। বল ভালো করে দেখে বড় শট খেলতে চেয়েছি। তাতেই সাফল্য পেয়েছি।

দলের ১১২ রানে জয়ের পর আয়ুষ বাদোনি বলেন, ‘আমি শুধুই বল ভালো করে টাইমিংয়ে হিট করার দিকে মনোযোগ দিয়েছিলাম। আমি কখনও ভাবতেও পারিনি এক ইনিংসে ১৯টা ছয় মারতে পারব। আমি বল জোরে মারার দিকে নজর দিতে চাইনি, বরং টাইমিংয়ে নজর দিয়েছিলাম, আর তাতেই সাফল্য এসেছে। আমি আর প্রিয়াংশ ভালো খেলেছি, আমাদের ব্যাটিং অনেক চাপ কমিয়ে দিয়েছে দলের ওপর থেকে। তবে দলের বাকিরাও ম্যাচের পর বলেছে, তারাও সুযোগের জন্য অপেক্ষায় রয়েছে’।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit