শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ভোলাহাটে মাদ্রাসার ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক সভাপতি এবং স্থানীয় এক আ.লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেক্টেম্বর) সকাল ১০ টার দিকে ভোলাহাট উপজেলার খালেআলমপুরে মাদ্রাসা ও কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বিগত সরকারের আমলে থাকা গভর্ণিং কমিটির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংসদের ব্যক্তিগত সহকারী ভোলাহাট উপজেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কচির দূর্নীতি ও অপকর্ম তুলে ধরে বক্তারা বলেন, একটি ইসলামিক প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন।

বিগত সরকারের আমলে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আসা বিশাল পরিমান অর্থ লোপাট ও নিয়োগ বানিজ্য করে মাদ্রাসার উন্নয়ন তো দূরের কথা, নিজের উন্নয়নে ন্যস্ত করেছেন। তাই সাবেক সভাপতি কায়সার আহমেদ ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেনের হেফাজতে থাকা মাদ্রাসার সমুদয় অর্থ ফেরতসহ তার কঠোর শাস্তি দাবী করেন এলাকাবাসী।

গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খালেআলমপুর দারুল সুন্নাত আলিম মাদ্রাসা ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের গভর্ণিং কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, নুর আলম, স্থানীয় বাসিন্দা রহমতুল¬াহ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit