বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

লিটন-মিরাজের জোড়া ফিফটিতে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলাদেশ। খুররম শেহজাদ ও মির হামজার বোলিং তোপে ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর উইকেটে এসে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দেন মেহেদী হাসান মিরাজ। লাঞ্চের আগে উইকেটে আঘাত আসতে দেননি তারা। এরপর লাঞ্চ থেকে ফিরে দলীয় সংগ্রহটাকে প্রথমে ১০০ পার করেন। এরপর ১২৫ রানের অলোঅন এড়ান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৪ রান। উইকেটে আছেন লিটন ও মিরাজ। পাকিস্তানের চেয়ে এখনও ১৪০ রানে পিছিয়ে বাংলাদেশ। এরই মধ্যে এই জুটি জমা করেছে ১০০ রান। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। প্রথমে ফিফটি তুলেন লিটন। খানিক পর ফিফটি তুলে নেন মিরাজও। এই দু’জনের ব্যাটেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এর আগে, ১০ রানে দিন শুরু বাংলাদেশ মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয়েছে ওপেনার জাকির হাসানকে। খুররাম শাহাজাদের বলে মাত্র ১ রানে সাজঘরের পথ ধরতে হয় জাকিরকে। খানিক পর ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনি করেন ১০ রান। টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ৪ রানে খুররমের তৃতীয় শিকার হন তিনি। থিতু হতে পারেননি মুমিনুল হকও। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সেই বিপর্যয় সামাল দিতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দু’জনেই ফিরেছেন দ্রুতই। তাতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপদ এখন দায়িত্ব নিয়ে কাটাতে শুরু করেছেন লিটন-মিরাজ জুটি। তাদের দিকেই এখন তাকিয়ে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit