শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

এ বছর জাপানে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে চলতি বছরের প্রথম ৬ মাসে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকীত্বের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। দেশটির এক পুলিশ রিপোর্টে এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে এই পরিমাণ মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। ওই রিপোর্ট অনুযায়ী এই ৪০ হাজার মানুষের মধ্যে ৪ হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর। আর ১৩০ জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর।

 দেশটির পুলিশ বলেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা ৩৭ হাজার ২২৭ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। যার ৪০ শতাংশেরই মরদেহ মৃত্যুর একদিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ৩ হাজার ৯৩৯ জনের মরদেহ পাওয়া গেছে এক মাস পর। আর ১৩০ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক বছরের বেশি সময় পর। এরমধ্যে ৭০ শতাংশের বয়সই ৬৫ বছর বা তারও বেশি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। তাছাড়া জন্মহার কমে যাওয়া বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা। খবর বিবিসি দেশটির জনসংখ্যার একটি অংশ বিয়ে করেন না, ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না। গবেষণা বলছে ২০৫০ সালে জাপানে বাড়িতে একা থাকা মানুষের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit