রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জানালো ৭টি ইসলামি দল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি সাংবাদিকদের বলেন,প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশকিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ইসলামবিরোধী কোনো আইন যেন না হয়। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।

মাওলানা মামুনুল হক বলেন, কালবিলম্ব না করে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়েছি, প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে, বলেন তিনি। তিনি আরও বলেন,আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন, তাতে আমরা সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে যেন নির্বাবাচন দেয়া হয়, তার দাবি জানিয়েছি। এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়া হয়নি।

এর আগে বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা। রাত ৮টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit