শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন কর্মসূচি শুরু হবে: উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, বিপর্যয় কাটিয়ে ওঠার পর বন্যা কবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে ত্রাণ উপদেষ্টা বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।

ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, তিনি সরেজমিনে দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যা পরিস্থিতি দেখেছেন। পানি কমতে শুরু করেছে। 

তিনি বলেন, ‘আশা করছি অচিরেই মানুষ বাড়িঘরে ফিরে যেতে পারবে। আল্লাহর রহমতে খুব দ্রুত সময়ে আমরা এ বিপর্যয় কাটিয়ে উঠবো। এরপর বন্যা কবলিত এলাকা পুনর্বাসন কর্মসূচি শুরু করবো। সেটাও যেন সুন্দরভাবে হয়, সংশ্লিষ্টদের সে নির্দেশনা দিয়েছি।’

ত্রাণ উপদেষ্টা বলেন, ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে তিনি কথা বলেছেন। এখানে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে জানতে পেরে তিনি সন্তুষ্ট। 

তিনি বলেন, খাল-বিল দখলের ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন। যারা দখল করেছেন, তারা নিজেরাই তা অপসারণ করলে খুশি হবো।

এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং বন্যার সার্বিক পরিস্থিতি ত্রাণ উপদেষ্টার সামনে তুলে ধরেন।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit