শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে : আমিনুল হক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণআন্দোলনে ছোড়া প্রত্যেকটি গুলি ও রক্তের হিসাব নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে দেশে যেভাবে গুম-খুন-হত্যা, জুলুম-নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, ছাত্র-জনতার গণআন্দোলনে ছাত্র ও জনতার ওপর যেভাবে গুলি করা হয়েছে- এর প্রত্যেকটি গুলি ও রক্তের হিসাব নেওয়া হবে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত পল্লবী থানার ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি মো. আসিব মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আমিনুল হক বলেন, গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের এই বাংলার মাটিতেই বিচার করা হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ দেখবে, কীভাবে স্বৈরাচার ও তাদের দোসরদের শাস্তি দেওয়া হয়, বিচার করা হয়।

তিনি বলেন, বিগত ১৭ বছরে আমাদের দলের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী এমপি, সাজেদুল ইসলাম সুমনসহ কয়েকশ’ ভাইকে গুম করা হয়েছে। আজকের এই গুম দিবসে আমরা তাদের গভীরভাবে স্মরণ করছি এবং কথা দিচ্ছি, ইনশাআল্লাহ গুম-খুনের বিচার আমরা দেখব।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা- একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সে সরকার জনগণের কথামতো চলবে। দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না।

এ সময় আমিনুল হকের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. কামরুজ্জামান, প্রচার সম্পাদক আহসানুল হক চৌধুরী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, পল্লবী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব সৈয়দা দিলারা পলি, থানা শ্রমিক দলের আহ্বায়ক বশিরুল আলম, সদস্য সচিব সোহেল বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. মামুন, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি এমডি হালিম, সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাদ জুমা আমিনুল হক রূপনগরের ৭নং ওয়ার্ডের এক দোয়া মাহফিলে যোগ দেন। দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বয়ক আলী আহমেদ রাজু, থানা সদস্য ইউসুফ আলী মাদবর, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি, স্বেচ্ছাসেবক দলনেতা মো. টুটুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit