রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নির্বাচন প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপি নেতারা। আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছায়। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‘প্রধান উপদেষ্টা আজকে আমাদের ডেকেছিলেন আলোচনার জন্য। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস তার আন্তরিকতা, যোগ্যতা ও দেশপ্রেম দিয়ে  খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় দেশকে নিয়ে আসতে পারবেন। এবং একই সঙ্গে একটা নির্বাচনের দিকে তারা যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তবে নির্বাচন কবে দিবে সেটা তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) পক্ষ থেকে জানাবে।’   

মির্জা ফখরুল বলেন, ‘পাশাপাশি পর্যায়ক্রমে বাকি সকল রাজনৈতিক দলের সঙ্গেও প্রধান উপদেষ্টার আলোচনা হবে।’এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit