শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে যমুনার গেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ কথা জানান। অতীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিতে দেখা গেছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না। বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

নিত্যপণ্যের দাম কমানো প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে যা যা করা দরকার সরকার সেই কাজগুলো শুরু করে দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit