শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

গুজরাটে প্রবল বৃষ্টি-বন্যা, মৃত ২৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত গুজরাট। গত রোববার থেকে প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে, রাজ্যের ২৪টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা সৌরাষ্ট্রের। সেখানে দেবভূমি দ্বারকা, জামনগর, রাজকোট, পোরবন্দরের বিস্তীর্ণ এলাাকা ভেসে গেছে। বুধবারও এখানে ৫০ থেকে দুইশ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেবভূমি দ্বারকায় বৃষ্টি হয়েছে ১৮৫ মিলিমিটার। ভদোদরার অবস্থাও খুব খারাপ। এখানেও বহু এলাকা জলের তলায় চলে গেছে।

রাজ্যের ত্রাণ কমিশনার অলোক পাণ্ডে জানিয়েছেন, ৪০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ত্রানে সেনাকে নামানো হয়েছে। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এনডিআরএফ) ১৪টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এসডিআরএফ) ২২টি দল বিভিন্ন জায়গায় ত্রাণ ও উদ্ধারের কাজ করছে।

এনডিআরএফের ইন্সপেক্টর মনজিত জানিয়েছেন, গত দুই দিনে দেবভূমি দ্বারকায় প্রবল বৃষ্টি হয়েছে। বাড়িতে জল ঢুকে গেছে। ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে।

রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, বন্যার জল নর্মদা ক্যানেলে ফেলার কথা ভাবা হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত গুজরাটে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে সৌরাষ্ট্র জেলার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit