শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

অভ্যুত্থানে নিহত হাজারের বেশি, দৃষ্টি হারিয়েছেন চার শতাধিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৪০০ এর বেশি মানুষ হারিয়েছেন দৃষ্টিশক্তি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায় দায়িত্ব সরকার নিবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা আন্দোলনে আহতদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের কর্তৃপক্ষ এবং ডাক্তারদের সাথে চিকিৎসাসেবা নিয়ে কথা বলেন।

হাসপাতালের চিকিৎসা প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের অনেক আহত সদস্য চিকিৎসাধীন আছেন। অনেকে পায়ে আহত হয়েছেন। অনেকে মাথায় আঘাত পেয়েছেন। আহত একজন ছাত্র সমন্বয়কও ভর্তি আছেন। তাদের কাছ থেকে শুনেছি তাদের ভালোমতো চিকিৎসা চলছে।’

এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসায় সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন।

উপদেষ্টা আরও বলেন, ‘অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দু’চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি। তারা বলেছে যত শীঘ্রই সম্ভব তারা চিকিৎসার জন্য দেশে চিকিৎসক নিয়ে আসবে। এসব চিকিৎসক রাজধানীর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।’

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ‘অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থা ও বিশ্বব্যাংকের সাথেও কথা বলেছি, যাতে সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক টিম নিয়ে আসা যায়। সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।’

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit