শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

জনপ্রশাসনে সিনিয়র সচিব হিসেবে যোগদান করলেন মোখলেস উর রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ :  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন ড. মো. মোখলেস উর রহমান। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বিকেলে যোগদানের পর সিনিয়র সচিব কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশকে এখন দেওয়ার সময়। ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখে আত্মসমালোচনা করবেন, যে আমি কি চাচ্ছি।

তিনি ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যে বিপ্লব করেছে সে মূল্যবোধকে ধারণ করে জনপ্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানান। জনপ্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মো. মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২’ ব্যাচের কর্মকর্তা। তিনি একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট।

চাকরিজীবনে তিনি জেলা প্রশাসক মৌলভীবাজার, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

সকালে অপর আদেশে জনপ্রশাসনের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit