রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

গণমাধ্যম-প্রশাসনসহ রাজনীতি সব জায়গাতেই সংস্কার দরকার : যুগ্ম মহাসচিব প্রিন্স

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ: বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করা অন্যতম প্রধান দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও অন্যতম গুরুত্বের বিষয় নির্বাচনের পরিবর্তে হতে হবে সংস্কার। এটা করতে হবে, যেন আমরা আর একটা স্বৈরতান্ত্রিক সরকারের দিকে চলে না যাই। ভবিষ্যতে যেন কোনোদিন এদেশে পরিবারতন্ত্র এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

সেজন্য সংবিধান থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যত জায়গায় যত সংস্কার দরকার সবই করতে হবে। এখন যেহেতু আমরা রাষ্ট্র সংস্কারের দিকে এগোচ্ছি সব সেক্টরেই পরিবর্তন দরকার। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সারাদেশে পরিবহনের চাঁদাবাজির কারণে যাত্রীদের সেবা ব্যাহত হয়। চাঁদাবাজির কারণে পরিবহনের ভাড়া বৃদ্ধি পায়, এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। শুধু পরিবহন সেক্টরে নয়,গণমাধ্যম, প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ, রাজনীতি, সকল সেক্টরেই সংস্কার দরকার।

এই সংস্কার অন্তবর্তীকালীন সরকারও যেমন চাচ্ছে, আমরাও চাচ্ছি। এই সংস্কারের মাধ্যমে আমরা আধুনিক এবং জনগণের কাঙ্ক্ষিত যে রাষ্ট্র সেটা গড়ে তুলবো। সোমবার (২৬ আগষ্ট) ময়মনসিংহের স্থানীয় একটি প্রেসক্লাবে একাংশ সাংবাদিকদের নিয়ে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত যে ভাড়া, এবং পরিবহন মালিক শ্রমিক প্রশাসন এবং যাত্রীদের সমন্বয়ে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। এখন যে ভাড়াটা নেওয়া হচ্ছে সেটা অযৌক্তিক, এটা পরিবর্তন করা দরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit