শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

আতঙ্কিত না হতে গভর্নরের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

গভর্নর বলেন, আমরা চেষ্টা করছি আমানতকারীরা যাতে প্রত্যেকটা পয়সা বুঝে পান। আপনারা ধৈর্য ধরেন। আমরা সে ব্যবস্থা করবো। ব্যাংক খাতে যেন সুশাসন ফিরে আসে। সবাই মিলে এক সাথে গেলে কেউই টাকা পাবেন না। যেটুকু না তুললেই নয়, সেটা তুলুন। এক এক করে যান।

তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ব্যাংক খাতকে স্বাভাবিক করার। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডিপোজিটর তার টাকা হারায় নাই। আগের যেসব ত্রুটি-বিচ্যুতিগুলো হয়েছে সেগুলো নির্মোহভাবে সমাধান করা হবে।

আহসান এইচ মনসুর বলেন, রাজনৈতিক সংস্কার ঠিকমতো না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব না। রাষ্ট্রযন্ত্র আগে ঠিক হতে হবে। আগামী দু’তিন মাসে যে জিনিসপত্রের দাম কমে যাবে, তা এখনই বলা যাবে না। এজন্য এক্সচেঞ্জ রেট মোটামুটি স্টেবল রাখার চেষ্টা করা হচ্ছে।
আমাদের লক্ষ্য হলো রিজার্ভটাকে না কমিয়ে সরকারকে সহায়তা করা। এক্সচেঞ্জ রেট স্টেবল থাকলে আমদানি ব্যয় বাড়ার সম্ভাবনা নেই। কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই রিফর্ম করা হবে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক সঠিকভাবে কাজ না করলে প্রয়োজনে আমরা ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেব।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit