শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

পাঁচ শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ নতুন উপাচার্য হয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন অনুসারে অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ দেওয়া হলো।

শর্তগুলো হলো—

(ক). উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে;
(খ). উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন;
(গ). তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন;
(ঘ). তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং
(ঙ). রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তনের হাওয়া লাগে। বাদ পড়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের ভিসি মশিউর।

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়টির সদ্য পদত্যাগ করা উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit