বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

কার্ড ছাপার পরেও কেন বিয়ে ভেঙে যায় সালমান খানের?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে বিয়ের পিঁড়িতে বসার জন্য এক বারই প্রস্তুত হয়েছিলেন ভাইজান। ক্যারিয়ারের শুরুর দিকে এক অভিনেত্রীর সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান। এমনকী তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হওয়ার পরেও তা ভেঙে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমানের বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল আরও ২৪ বছর আগে। কিন্তু, শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন বলিউড টাইগার। একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙ্গা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

সাজিদ জানিয়েছিলেন, ঠিকঠাক হয়েও ভেঙে যায় সেই বিয়ে। ১৯৯৯ সালের ১৮ নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনের দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান ও সঙ্গীতার। বাড়িতেও প্রস্তুতি শেষ তবে আচমকাই ঠিক পাঁচ দিনে আগে সালমানই ঘটিয়ে ফেলেন চরম অঘটন। জানিয়ে দেন, তিনি বিয়ে করছেন না।

কারণ হিসেবে জানিয়েছিলেন, তার নাকি মুড নেই, অর্থাৎ ইচ্ছে নেই। সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। তবে সালমান খানের মুখের উপর কথা বলার সাহস আর কয়জনেরই বা আছে। এরপর কেটে গিয়েছে বহু বছর। 

সঙ্গীতা বিজলানির সঙ্গে ১৯৮৬ সাল থেকে সালমান খানের প্রেম ছিল। নিজের থেকে ৬ বছরের বড় সঙ্গীতাকে সে সময় বিয়ে না করলেও পরবর্তীতে এই নায়িকা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজহার উদ্দিনকে। যদিও টেকেনি সেই সংসার। ২০১০ সালে ডিভোর্স হয় সঙ্গীতা ও আজহার উদ্দিনের।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit