শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বন্যার্তদের পাশে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : ফেনী জেলায় সাম্প্রতিক বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত হাজারো পরিবারকে সহায়তা করছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন।  টানা বর্ষণ ও নদীর পানি বেড়ে যাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার কারণে বাড়িঘর, রাস্তাঘাট এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতিতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় দুর্গতদের মধ্যে খাদ্যদ্রব্য, বিশুদ্ধ পানি, ওষুধ, স্যানিটেশন সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হচ্ছে।

ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় মুফতি শামীম মজুমদার বলেন, মানুষের কষ্ট লাঘব করতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সবসময় দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমরা এই ধারা অব্যাহত রাখবো।

ফেনীর রাজাপুরের বাসিন্দা সালিম আহমদ ত্রাণ পেয়ে ধন্যবাদ জানিয়ে বলেন, আলেমদের এ ধরনের সহায়তা দুর্যোগময় মুহূর্তে আমাদের মনে আশা জুগিয়েছে। 

মসজিদের ইমাম-খতিবদের নিয়ে গঠিত ফাউন্ডেশনটি দুর্গত এলাকায় তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে এবং দেশের অন্যান্য বন্যা কবলিত এলাকাতেও ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ নিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit