শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পাবনায় গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন শিল্পীগণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগৃহ করলেন পাবনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ। শহরের সাংস্কৃতিক চত্বর, লতিফ টাওয়ার, এআর কর্ণার, এআর প্লাজা, হক সুপার মার্কেট, শাহ আলম মার্কেট, রায়ের বাজার, আল আকসা মর্কেটসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য গান গেয়ে সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা।

এসময় সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ। এসময় সংগীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী সুমন সরকার, পাভেল ওয়াহিদ, রবিরাজ, সুজন বৈরাগী, অ্যাটুইন ব্যান্ডের মাহবুবুল ইসলাম লিটন, নাট্যশিল্পী গৌতম কুমার, পথ সাহিত্য সংসদের সভাপতি আর কে আকাশ, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, জোহান, জনমসহ অন্যান্য শিল্পীবৃন্দ। সংগৃহকৃত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit