শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ১৪ জনকে জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানার আগুন। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। 

এর আগে, গতকাল রবিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দুপুর থেকেই কারখানায় হামলা চালিয়ে লুটপাট চলছিল।

সোমবার সকালে ফায়ার সার্ভিস পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের জানান, রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুনের খবর পান তারা। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ১১টা ৪০ বেজে যায়। এরপর থেকে তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেন।

সোমবার সন্ধ্যায় ব্রিফিংয়ে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি।

পুরোপুরি না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চলবে।
রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭ টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি।

যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।’

তিনি আরও বলেন, ‘ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আগুন নির্বাপণ করা আমাদের প্রথম দায়িত্ব। আমরা সকাল পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit