শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রাণীশংকৈলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার ২৬ আগস্ট দিনব্যাপি আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ কর্মসূচির আওতায় এদিন সকাল ৯ টা থেকে পৌর শহরের কুলিক ব্রিজের দু’পাশ জুড়ে দীর্ঘ পঁচা আবর্জনার স্তুপ পুড়িয়ে এবং ক্রেন ব্যবহার করে পরিষ্কার করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এ স্থানে জমে থাকা আবর্জনা পঁচে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পথচারি ও এলাকাবাসী প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ নিয়ে ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এলাকাবাসী পৌরসভায় ও প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু তখন এর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কর্মসূচি বিষয়ে ইউএনও রকিবুল হাসান বলেন, এ পঁচা আবর্জনা বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের লিখিত নির্দেশে আজ উপজেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় এ আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হচ্ছে। আপাতত এ আবর্জনা সরিয়ে পৌর শহরের একটি আবর্জনা ফেলার স্থানে রাখা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান।

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit