শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

নওগাঁর পত্নীতলায় মাদক ব্যবসায়ী আটক

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরি ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরাধী অভিযান চালিয়ে উপজেলার গোবরচাপা এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আব্দুল করিম কে আটক করে এবং একজন পলাতক আসামী আলামিন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আব্দুল করিম কে তল্লাশি করলে তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী আব্দুল করিম উপজেলার দাসনগর গ্রামের তজিমুদ্দিন হোসেন (তবু) বাবুর ছেলে এবং পলাতক আসামী হরিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলামিন হোসেন (২৭)।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এব্যাপারে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীকে নওগাঁ কোট হাজতে প্রেরণ করা হয়।

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit