বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা মার্কিন-ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম সাদিক কায়েমকে নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

যেখানে সাকিব-তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা। টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মতো পাকিন্তানকে হারালো। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মুশফিকুর রহিম। এর ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচসেরার পুরস্কার জেতায় সাকিবকে পেছনে ফেলেছেন মুশফিক।

টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত ৬ বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। এতদিন এই রেকর্ডে তার সঙ্গী ছিলেন মুশফিক। তবে আজ রাওয়ালপিন্ডিতে সাকিবকে পেছনে ফেলে দিয়েছেন মুশি।

এবারই প্রথম পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৪১ বলে ১৯১ রান করে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিক। এ জন্য তিনি পান ম্যাচসেরার পুরস্কার। যা টেস্টে তার সপ্তম ম্যাচসেরার পুরস্কার। তালিকায় তিনে থাকা মুমিনুল হক এই পুরস্কার জিতেছেন ৪ বার।

সাকিবের পাশাপাশি তামিমের একটি রেকর্ডও ভেঙেছেন মুশফিক। বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এবার নিয়ে ৩ বার ম্যাচসেরা হলেন তিনি। এতদিন তামিম ও মুশফিক সমান দু’টি করে ম্যাচসেরার পুরস্কার জিতে একই অবস্থানে ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit